বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাঁশখালী–পেকুয়া–চকরিয়াবাসীর জন্য সুখবর দিলেন সমাজকর্মী নিজাম উদ্দিন। সম্ভাব্য সড়ক ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের উদ্যোগে নতুন আশার আলো দেখছে উপকূলবাসী। চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া—এই তিন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার জন্য চারলেন সড়ক।
উদ্যোগটি বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। সমাজকর্মী নিজাম উদ্দিন জানান, সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করার চেষ্টা চলছে। এলাকাবাসী আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
সম্ভাব্য সুফল :
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি,পর্যটন খাতে নতুন সম্ভাবনা,কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নিরাপদ সড়ক
এলাকাবাসীর প্রত্যাশা- শিগগিরই স্বপ্নের এই প্রকল্প বাস্তবে রূপ নেবে এবং বাঁশখালী–পেকুয়া–চকরিয়ার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
