আফরোজা খানম রিতা কে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হওয়ার খবরে হরিরামপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা কে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার খবরে হরিরামপুর উপজেলার বৃহত্তম ঝিটকা বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই ফেব্রুয়ারী বুধবার বিকেলে উপজেলার ঝিটকা বাজারস্থ দলীয় বিএনপির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান(দুলাল),সাবেক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস,উপজেলা কৃষকদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী হিপু প্রমূখ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, পদ্মা ভাঙন রোধসহ বেকারত্ব দূরকরণে কর্মসংস্থান সৃষ্টি করা,চাঁদা ও মাদকাসক্তি নির্মূলের অঙ্গিকার ব্যক্ত করা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইভটিজিং বন্ধ করা সহ আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আফরোজা খানম রিতা কাজ করবেন, বলে তারা আশা ব্যক্ত করেন ।

Leave a Reply