মাহিলাড়া ইউনিয়নের বেজহারে ধানের শীষের পক্ষে গণসংযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে মাহিলাড়া ইউনিয়নের বেজহার এলাকায় ধানের শীষের সমর্থনে ব্যাপক জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
গণসংযোগকালে এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, জনগণের ভোট ও ভালোবাসাই গণতন্ত্রের শক্তি—আর সেই শক্তিতেই ধানের শীষ বিজয়ী হবে।
গণসংযোগে অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় স্লোগান—
“ভোট দিবো কিসে—ধানের শীষে।”
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণে পুরো এলাকা ছিল উৎসবমুখর। আয়োজকরা জানান, আগামীতেও ইউনিয়নের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে জনসংযোগ ও প্রচার কার্যক্রম

Leave a Reply