দেশনায়ক তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর ঘোষিত কর্মসূচিকে সফল করতে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় গৌরনদী সরকারি কলেজ মসজিদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।
সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন বলেন,
দেশনায়ক তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নিরলসভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
তিনি আগামী ২৫ ডিসেম্বরের কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ সরোয়ার আলম বিপ্লব বলেন,
দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।
প্রস্তুতি সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ২৫ ডিসেম্বরের কর্মসূচিকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়।
