পিরোজপুরে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর: পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মী শিক্ষা শিবির–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পিরোজপুরে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। তিনি তার বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য ছিল জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করা। আলহামদুলিল্লাহ, জাতি চেষ্টা করেছে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অতীত ইতিহাস আমরা ১২ ফেব্রুয়ারি ২০২৬ এসেও ভুলতে পারিনি বলে তিনি মন্তব্য করেন। এই নির্বাচনেও বাংলাদেশ জামায়াতে ইসলামকে কৌশল অবলম্বন করে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী জাতীয় সংসদ থেকে জুলাই সনদের বাস্তবায়ন যদি শুরু করা না হয়, তাহলে ২০৩০ নয়—অতি দ্রুত নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, একজন আদর্শ কর্মীকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে প্রস্তুত করতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজ গঠনে কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক। এছাড়াও পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার দায়িত্বশীল কর্মীরা উপস্থিত ছিলেন। এতে ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং কর্মীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষা শিবিরে অংশগ্রহণকারীরা ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

error: Content is protected !!