বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালী হতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রুগীদের পাশে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন হতে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
রবিবার (২২ ফেব্রুয়ারী) রাত্রে তারাবির নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে ছুটে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
সেখানে চট্টগ্রাম-১৬ বাঁশখালী উপজেলা হতে চিকিৎসা নিতে আসা রুগীদের পাশে দাঁড়ান তিনি। আবাসিক রোগীদের চিকিৎসার সার্বিক খোজখবর নেয়ার পাশাপাশি অসহায় গরীব রুগীদের সাধ্যমতে আর্থিক সহায়তাও প্রদান করেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ডা. ফিরোজ আহমেদ, বিএনপি নেতা মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ সারওয়ার আলম, আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, সাবেক ছাত্রদল নেতা হেলাল উদ্দীন, বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ নুরুন্নবী ও মোহাম্মদ এজহারুল হক প্রমূখ।
