শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
বুধবার(২৪ফেব্রয়ারি)সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সাংসদ হাজী মুজিবুর রহমান চৌধুরী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আপনার কিছু পেলে গঠনমূলক সমালোচনা করুন আমি রাগ করবোনা।তিনি শ্রীমঙ্গলের নানা সমস্যা, সম্ভাবনা ও সমাধান উল্লেখ করে বক্তব্য রাখেন।
