বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনের বিজয়ে গৌরনদীর চাঁদশী ইউনিয়নে বিএনপির দোয়া ও মোনাজাত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম

গৌরনদী উপজেলার ৩নং চাঁদশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড নরসিংহলপট্টি বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বাদ এশা নরসিংহলপট্টি সলিমদ্দিন মসজিদ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়  দেশ ও জাতির কল্যাণ কামনায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বিশেষভাবে বরিশাল-১ আসন থেকে বিজয়ী প্রার্থী জহির উদ্দিন স্বপন-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা ও আদর্শ দিয়েছেন, তা মেনে চলেই দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হবে। তারা জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকবার মোল্লা, ৯নং ওয়ার্ড বিএনপি নেতামোঃ জামাল সরদার, মোঃ মনিরুজ্জামান সেন্টু, মন্টু বেপারি, নুরুল আমিন, হারুন সরদার, রুহুল বেপারীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

দোয়া ও মোনাজাত শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Reply