গৌরনদীতে উপজেলা শ্রমিক দলের প্রচার ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী বাজার ও কটকস্থল এলাকায় এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় শ্রমিক দলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার মোল্লা, গৌরনদী পৌর সাধারণ সম্পাদক, নুর আলম হাওলাদার
গৌরনদী উপজেলা শ্রমিকদলের সহ-সাধারন সম্পাদক রিয়াজ সরদার, সহ-সভাপতি মিরাজ, সাংগঠনিক সম্পাদক লিটন, পৌর শ্রমিকদলের সহ সভাপতি জাফর সরদার
সহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। লিফলেট বিতরণের পাশাপাশি তারা ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক অবস্থান, নির্বাচনী অঙ্গীকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন।

এ সময় মোঃ সরোয়ার আলম বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। তিনি আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগ পর্যন্ত গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে প্রচার ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত।

Leave a Reply