এস এম শাহ আলম।স্টাফ রিপোর্টার: মেহেন্দিগঞ্জ উপজেলার স্টিমারঘাট সংলগ্ন মাসকাটা নদীর তীরবর্তী এলাকায় হঠাৎ করে ভা*ঙ’নে’র তীব্রতা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আ’ত’ঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বর্ষা এখনো শুরু না হলেও নদীর স্রোত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদীর পাড় ধীরে ধীরে বিলীন হওয়ার আ’শ’ঙ্কা তৈরি হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে স্টিমারঘাট-সহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকা মা*রা’ত্ম’ক ঝুঁকির মুখে পড়তে পারে। শুধু স্টিমারঘাট নয়, মেহেন্দিগঞ্জ উপজেলার প্রায় সবকটি এলাকাই কমবেশি নদী-ভা’ঙ’নে’র শিকার। প্রতিবছর নদী’গ’র্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, বসতবাড়ি ও নানা স্থাপনা। এতে করে বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়ছে এবং জীবন-জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ২০২২ সালের সরকারি আদমশু,মা*রি অনুযায়ী, মেহেন্দিগঞ্জ উপজেলার মোট জনসংখ্যা প্রায় ৪ লাখ ২৭ হাজার ৯১৩ জন। এর মধ্যে পুরুষ প্রায় ২ লাখ ২ হাজার ৩৬৮ জন এবং নারী প্রায় ২ লাখ ২৫ হাজার ৫২৭ জন। জনসংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতায় বর্তমানে এ সংখ্যা প্রায় ৫ লাখে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ সরাসরি বা পরোক্ষভাবে নদী-ভা’ঙ’নের প্রভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে।
স্থানীয়দের দা*বি, নদী’ভা’ঙ’ন রোধে দ্রুত স্থায়ী ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে এই জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাপন মা*রা’ত্ম’ক’ভা’বে ব্যাহত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে স্টিমারঘাটসহ আশপাশের জনপদকে রক্ষা করা যায়। |
