রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে –এর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতাক আহমেদ নিপুসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, তেল, মুড়ি, পেঁয়াজ, আলু, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এসব সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকরা বলেন, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে খাগড়াছড়ি প্রেসক্লাবের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

error: Content is protected !!