বিরামপুরে ল‍্যাম্ব এর সিএসটু প্রকল্পের উদ্যোগে এডভোকেসী ওয়ার্কশপ

মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ‎দিনাজপুরের বিরামপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ল‍্যম্ব এর সিএসটু প্রকল্পের আয়োজনে মঙ্গলবার (০৩ মার্চ) সরকারি বেসরকারী কর্মকর্তাদের সাথে এডভোকেসী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
‎বিরামপুর শহরের বেলডাঙ্গায় অবস্থিত ল‍্যাম্ব এর সিএসটু প্রকল্প অফিসের কনফারেন্স রুমে মঙ্গলবার সকাল ১০ টায় ইউপি চেয়ারম্যান, কমিউনিটি লীডার, সরকারী এবং বেসরকারী কর্মকর্তাদের অংশগ্রহণে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ‎ল‍্যাম্ব এর সিএসটু প্রকল্পের টেকনিক্যাল অফিসার রতন দাস এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানী ইউপি প‍্যানেল চেয়ারম্যান নুরন্নবী মন্ডল নয়নসহ সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তারা।
‎এডভোকেসী ওয়ার্কশপে সরকারী দপ্তরগুলোর বিভিন্ন সেবা প্রদানের বিষয়াদি এবং বেসরকারী সংস্থাগুলোর উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিশদ আলোচনা করা হয়।

Leave a Reply

error: Content is protected !!