মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জ -২ আসন (সিংগাইর- হরিরামপুর) ও সদর আংশিক ভাড়ারিয়া -হাটিপাড়া অঞ্চল নিয়ে গঠিত নির্বাচনী অংশ বিশেষ হাটিপাড়া ইউনিয়নে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক এজিএস মোঃ মিজানুর রহমানের পক্ষে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সাংসদ ইঞ্জি: মইনুল ইসলাম খান শান্ত’র সমথর্নে মিছিল অনুষ্ঠিত হয়।
উৎসবমূখর পরিবেশে মিছিল ও পরবর্তী সাধারণ মানুষের দ্বারপ্রান্তে গিয়ে ধানের শীষের প্রচারণা ও লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য,ধানের শীষে নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি আনন্দিত ছোট ছোট শিশু- কিশোর, কিশোরীর এবং মা-বোনেরা।
এ সময় হাটিপাড় ইউনিয়ন বিএনপি,ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীরা বলেন- মানুষের দোয়ারে দ্বারে দ্বারে ধানের শীষে ভোট চাচ্ছি এবং মানিকগঞ্জ -২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিঃ মইনুল ইসলাম শান্তর পক্ষ থেকে।
বিগত ১৭ বছর পর মানুষ উৎসব মূখর ভাবে ভোট দিতে পারবে বিধায় মানুষের মধ্যে ধানের শীষ একটি আবেগের জায়গায় রয়েছে।
