গৌরনদীর টরকীরচরে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

গৌরনদী (বরিশাল) প্রতিবেদন: মোঃ ইয়াদুল ইসলাম

বরিশাল-১ সংসদীয় আসন (গৌরনদী–আগৈলঝাড়া) এর আওতাধীন গৌরনদী উপজেলার টরকীরচর এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন খানের সভাপতিত্বে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ স্বপন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির ও এম. এ. গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রোকন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা আহ্বায়ক মো. কুদ্দুস খান এবং প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শাহআলম মেম্বার।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রুবেল খান, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম সুমন, ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন শরীফ, সাবেক সহ-সভাপতি মামুন ঘরামীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply