মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
১১ মার্চ বুধবার বেলা ৫ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জান খান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,হরিরামপুর থানা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষক সমাজ হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন ও সহ -সাধারণ সম্পাদক মোহা মনিরুজ্জামান (চাতক)প্রমূখ। এ সময় বক্তব্য রাখেন, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহীনূর আলামিন ও সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সর্বোপরি দেশ ও জাতির মঙ্গলে দোয়াও মোনাজাতের মধ্যে দিয়ে আনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
