গৌরনদীতে ‘দৈনিক ভোরের নিউজ’ ও ‘নিউজ ফেয়ারী’র উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত

গৌরনদী প্রতিনিধি: মোঃ আব্দুল্লাহ: বরিশালের গৌরনদী উপজেলার জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম দৈনিক ভোরের নিউজ ও নিউজ ফেয়ারী-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ২০ রমজান সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ডে বনলতা রেষ্টুরেন্টে এন্ড পেষ্টিসপে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা প্রতিনিধি মাই টিভি মোঃ খোকন আহমেদ হীরা, বরিশাল জেলা ব্যুরো প্রধান দৈনিক জনকণ্ঠ মোঃ লোকমান আহমেদ রাজু, গৌরনদী উপজেলা প্রতিনিধি বরিশাল বার্তা; মোঃ সুমন তালুকদার, স্টাফ রিপোর্টার দৈনিক সংবাদ সমাচার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ জসিম আহমেদ, মোঃ রুহুল আমিন, মোঃ আব্দুল্লাহ নোমান, মোঃ কাজী হেলাল, মোঃ সিফাত উল্লাহ ও আব্দুল্লাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা একসঙ্গে ইফতার করেন।

Leave a Reply

error: Content is protected !!