এস এম শাহ আলম। স্টাফ রিপোর্টার: বরিশাল জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, বরিশাল এঁর বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ লাইন্স, গ্রাটিটিউট হল, অদ্য ০৮ মার্চ ২০২৬খ্রি: সকাল ১০:০০ ঘটিকায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম গত ৩০ নভেম্বর ২০২৫ খ্রি.বরিশাল জেলায় যোগদান করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনসহ আপামর জনসাধারণের নিরবিচ্ছিন্ন সেবাদান করেছেন। বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায়ী অতিথি সহকর্মীদের শ্রদ্ধা, প্রশংসা ও ভালবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্য, কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী, দক্ষ ও মানবিক পুলিশ সুপার হিসাবে আলোচিত হন। পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও “টিম বরিশালের ” ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিটি ঘটনাই অল্প সময়ের মধ্যেই একের পর এক সফলতা অর্জিত হয়। এতে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরে আসে, সৃষ্টি হয় ইতিবাচক ভাবমূর্তি। তিনি পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ জনগণেরও মন জয় করেন। তিনি প্রমাণ করেছেন, জনগণই পুলিশের শক্তি, আর পুলিশ জনগণের বন্ধু।
বিদায়ী অতিথি পুলিশ সুপার মহোদয় জেলার সম্মানিত সকল নাগরিক, জেলার সকল অফিস প্রধানসহ সংশ্লিষ্ট বরিশালের সকল পুলিশ সদস্য, সিভিল স্টাফ, আউটসোর্সিং সহ সকল সদস্যকে সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান। তিনি বলেন, মানুষ মানুষের জন্য, সর্বদা মানুষের সেবায় কাজ করতে হবে। দেশ ও হদশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। থানায় আগত সেবা গ্রহীতাদের কথা মনযোগ সহকারে শোনা এবং দ্রুত কার্যকরী করা।
বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীর অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন
