এস এম শাহ আলম : শনিবার (৭ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বরিশাল-৪ আসনের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা রাজিব আহসান এমপি। সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা, রোগীদের খাবারের মান উন্নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে সৌন্দর্য বর্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন সভাপতি।
এ সময় তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা প্রতি মাসে নিয়মিতভাবে আয়োজন করার নির্দেশনা প্রদান করেন। সভায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
