হরিরামপুরে আন্ধারমানিক বাজারে তেল ও গ্যাসের সিলিন্ডার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জন দগ্ধ-কোটি টাকার লোকসান

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক বাজারে তেল ও গ্যাসের সিলিন্ডারে দোকানে তেল ও গ্যাস সিলিন্ডার দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে ১ জন দগ্ধ,প্রায় কোটি টাকার লোকসান,হতাশায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 

৫ ই মার্চ বুধবার বেলা আনুমানিক ১০.৩০ মিনিটে উপজেলার আন্ধারমানিক বাজারে এ মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় দেড়ঘন্টা আগুন নিভানোর জন্য সর্বাত্নক কাজ করার মাধ্যমে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তেল ও গ্যাসের সিলিন্ডারের দোকানে(তেলের ডাম্প থেকে হ্যান্ড মেশিন দ্বারা বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে।

উল্লেখ্য, মুদি,চাউল,গ্যাস,তেল সহ চা এর আনুমানিক ২০ টি দোকানের মালামাল পুড়ি ছাই এবং প্রায় কোটি টাকার লোকসান হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আন্ধারমানিক বাজার ব্যবসায়ী মিন্টু দত্ত দগ্ধ হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত সুজন জানান,নিমিষেই চোখের পলকে দেড়ঘন্টা ব্যবধানের মধ্যে চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেল।
আমরা মর্মাহত এবং হতাশায় পড়ে গেলাম। এ বিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান,আমরা খবর পাওয়া মাত্র তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে এসে ( হরিরামপুর, মানিকগঞ্জ,আরিচা সহ মোট ৩ টি ইউনিট) প্রায় দেড়ঘন্টা কাজ করার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

Leave a Reply

error: Content is protected !!