মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পূর্বখলিলপুর গ্রামের কৃতি সন্তান প্রয়াত উপরাষ্ট্রপতি বিচারপতি এ কে এম নূরুল ইসলামের সহধর্মিণী কবি জাহানারা আরজু,র মৃত্যুতে শোকের ছায়া ও শোকাহত পরিবার দেশবাসীর কাছে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন। উল্লখ্য,কবি জাহানারা আরজু ১৭ ই নঙেম্বর ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন এবং ২ রা মার্চ ২০২৬ ইং রোজ সোমবার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালীন বয়স ৯৪ বছর। মৃত্যুকালীন তিনি ২ ছেলে ১ মেয়ে রেখে চিরনিদ্রায় শায়িত হন। তার বড় ছেলে বিচারপতি আসফাকুল ইসলাম (রানা) বর্তমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োজিত আছেন। উল্লখ্য,বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ-দীর্ঘদিন এভারকেয়ার হসপিটালে চিকিৎসার পরে ঢাকাস্থ নিজ বাসায় আনুমানিক ১ টায় ইন্তেকাল করেন। ধর্মীয় বিধানুসারে কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শতাধিক মানুষের উপস্থিত জানাযায়ের মধ্যে দিয়ে পরবর্তী নিজ বাড়িতে বিচারপতি এ কে এম নূরুল ইসলামের কবরের তার সমাধি করা হয়েছে।
মানিকগঞ্জে প্রয়াত উপরাষ্ট্রপতি বিচারপতি এ কে এম নূরুল ইসলামের সহধর্মিণী কবি জাহানারা আরজু’র মৃত্যুতে শোকের ছায়া
