রামপালে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মোল্লা নওশের আলীর কন্যা লিপি

বাগেরহাটপ্রতিনিধি: মোল্লা নওশের আলী–এর কন্যা মোসা. নাদীরা ইয়াসমীন লিপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে তাঁর পরিবার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর পিতা রামপাল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার আদর্শকে ধারণ করে তিনি এলাকার নারী উন্নয়ন, শিক্ষা প্রসার ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করতে চান।
নাদীরা ইয়াসমীন লিপি বলেন, “রামপাল উপজেলার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব। জনগণ সুযোগ দিলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

Leave a Reply