গৌরনদী উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে অবৈধভাবে ইট, বালু ও গাছ মজুদ করে ব্যবসা পরিচালনার অভিযোগে অভিযান পরিচালনা করেছে গৌরনদী উপজেলা প্রশাসন।
আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার সময় কাসেমাবাদ মাহিলাড়া মাঝা-মাঝি অভিযান চালিয়ে গৌরনদী উপজেলা ভূমি সহকারী কমিশনার মোঃ মেহেদী হাসান এক ইট বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন কে পূর্ব কাসেমাবাদ এলাকার বাসিন্দা।
অভিযানকালে মহাসড়কের পাশে জনদুর্ভোগ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়। একই সঙ্গে অভিযুক্তের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়—ভবিষ্যতে আর কখনো রাস্তার পাশে বসে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করবেন না।
উপজেলা প্রশাসন আরো বলেন
সড়ক নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মহাসড়কের পাশে অবৈধ মজুদ ও ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
