নিজস্ব প্রতিবেদন:
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মোঃ সেকেন্দার সেরনিয়াবাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই শেষে তার দাখিলকৃত মনোনয়নপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় সাইকেল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হলো।
স্থানীয় রাজনৈতিক মহল ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের সমীকরণে পরিবর্তন আসতে পারে। ফলে জাতীয় পার্টির জেপি মনোনীত প্রার্থী মোঃ সেকেন্দার সেরনিয়াবাত তুলনামূলকভাবে একটি সুবিধাজনক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে মনোনয়ন বৈধ ঘোষণার পর এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা বলছেন, দলীয় প্রতীক সাইকেল নিয়ে গণসংযোগ আরও জোরদার করা হবে এবং ভোটারদের কাছে উন্নয়ন ও স্থিতিশীলতার বার্তা পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, বরিশাল-১ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনে এই আসনে একাধিক শক্তিশালী প্রার্থীর অংশগ্রহণ থাকায় প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট এমনটাই ধারণা রাজনৈতিক
