কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : এস. এম. সোহেল মাহমুদকে আহ্বায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সাংবাদিক এস. এম. সোহেল মাহমুদকে আহ্বায়ক ও সাংবাদিক আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির আহ্বায়ক এস. এম. সোহেল মাহমুদ জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এবং আলিফ আহমেদ রাজীব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, জেলা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সোহেল মাহমুদ আহ্বায়ক, আলিফ রাজীব সদস্য সচিব: পিরোজপুর জেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
