বিরামপুরে মাদক সহ নারী কারবারি আটক

‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ‎দিনাজপুরের বিরামপুরে নেশাজাতীয় দ্রব‍্য ট‍্যাপেন্ডাডল ও ইয়াবা সহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কেডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় কুখ্যাত মাদক কারবারি মোছাঃ মনি ওরফে সাথীর কাছে থাকা ৫০ পিস ট্যাপেন্ডাডল ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত মোছাঃ মনির (৩০) বাড়ি পৌর শহরের চকপাড়া ফিসারি অফিস সংলগ্ন এলাকায়। মনির নামে ১০ টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে এবং ইতিপূর্বেও মাদক সহ বেশ কয়েকবার মনি গ্রেফতার হয়েছিল। প্রত‍্যেকবার জামিনে বেরিয়ে এসে পুনরায় উক্ত মনি মাদক কারবারিতে জড়িয়ে পড়ে। মাদক বেচাকেনা ও মাদক সেবিদের আখড়া হিসেবে পরিচিত রেল স্টেশন সংলগ্ন কেডিসি রোড এলাকা থেকে কয়েকদিন পূর্বেও মাদক সহ মোছাঃ গেনদি নামের অপর একজন মাদক কারবারিকে আটক করেছিল পুলিশ।
‎বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বিরামপুর থানার আওতাধীন এলাকায় চলমান মাদক বিরোধী অভিযানে সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

error: Content is protected !!