শীলকূপ ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা নেতাকর্মীদের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্ত করতে হবে

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শীলকূপ ইউনিয়ন বিএনপির উদ্যেগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (৮মার্চ) শীলকুপ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ডাঃ ইউনুসের সভাপতিত্বে ও বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদারের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোছাইনী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
ইবরাহিম খলিল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসাইন এম এ, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ফজলুল কাদের, বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমেদ, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার জাহাঙ্গীর আলম ও শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোহাম্মদ ইউনুছ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এই পবিত্র মাস আমাদের শিক্ষা দেয় ধৈর্য ধরতে, অন্যের কষ্ট বুঝতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আজকের এই ইফতার মাহফিল শুধু ইফতার করার অনুষ্ঠান নয়, এটি আমাদের পারস্পরিক ভালোবাসা, ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্ত করার একটি উপলক্ষ। বিগত সংসদ নির্বাচনে এই বাঁশখালী আসনের ফল আমাদের অনুকূলে না আসলেও আমার প্রতি আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা কোন দিনও ভুলবনা। হতাশ হওয়ার কোন কারণ নেই। আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসা ও আস্থা সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় শীলকূপ ইউনিয়নের মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। আমি শীলকূপ ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীর কাছে একটি আহ্বান জানাতে চাই, আমরা যেন বিভেদ ভুলে একসাথে কাজ করি, সংগঠনকে আরও শক্তিশালী করি এবং মানুষের পাশে দাঁড়াই। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

Leave a Reply

error: Content is protected !!