রায়গঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সকালে এ বন্দিহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাপশ মাহাতো (২০) ওই গ্রামের সুশীল চন্দ্র মাহাতোর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে সুশীল চন্দ্র মাহাতো ছেলের ঘরের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তাপশ, শয়নকক্ষের ভেতরে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে নামানোর চেষ্টা করেন। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!