গৌরনদীতে যুবদলের মিছিল ও মিষ্টি বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি মোঃ ইয়াদুল ইসলাম : গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন-কে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ এশা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কার্যালয় থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। তারা বলেন, এম জহির উদ্দিন স্বপনের মন্ত্রীত্ব লাভে বরিশাল-১ আসনের জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন হাওলাদার, মোঃ বাবুল দর্জি, পৌর যুবনেতা মোঃ রিয়াজ ভুইয়া, মোঃ সিরাজ সরদার, আল-আমিন, মিজানুর রহমান আকবার, মোঃ শহিদ সরদার ও মোঃ নুর উদ্দিন বুদ্ধি।

বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সঠিক ও যোগ্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এম জহির উদ্দিন স্বপনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করবেন বলেও তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply