বাগেরহাট-২ আসনে এমপি নির্বাচিত শেখ মঞ্জুরুল হক রাহাদকে ফুলেল শুভেচ্ছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এস.এম সাদ্দাম, মুখ্য সংগঠক এস.কে বাদশা, যুগ্ম আহ্বায়ক সাদ হোসেন সজল প্রমুখ।
এ সময় নেতারা নবনির্বাচিত সংসদ সদস্যকে বাগেরহাট-২ আসনের সার্বিক উন্নয়নে পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, বাগেরহাট-২ আসনে দাড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে শেখ মঞ্জুরুল হক রাহাদ ১ লাখ ১৬ হাজার ৩৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

Leave a Reply