পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে বিভিন্ন পত্রিকার সাংবাদিক দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে নিয়ে ধারাবাহিকভাবে ইতিবাচক ও দেশের উন্নয়নমূলক সংবাদ প্রকাশ করে আসছেন, আসন্ন নির্বাচনে তাদের প্রায় ৮০ শতাংশই সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, বিভিন্ন কৌশলে তাদের আবেদন বাতিল বা উপেক্ষা করা হচ্ছে এবং তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এতে করে পেশাদার ও মাঠপর্যায়ের সাংবাদিকরা চরম অনিশ্চয়তা ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন বলে জানা গেছে।
এ-বিষয় পিরোজপুর সাংবাদিক সংগঠনের একাধিক নেতারা জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ এর কাছে যোগাযোগ করলে তিনি দুঃখ প্রকাশ করন এবং আশ্বাস প্রদান করেন যারা পেশাদার সাংবাদিক তাদের বিষয়টি ভাবা হবে বিবেচনা করে তাদেরকে পর্যবেক্ষণ কার্ড এর ব্যবস্থা করা হবে।
এ-বিষয় দৈনিক নবচেতনার পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ রিপন মাহামুদ বলেন অনেক পেশাদার সাংবাদিক এবার কার্ড পায় নি।
এ-বিষয় জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মুসলিম টাইমস এর জেলা প্রতিনিধি মোঃ মাহামুদ হোসাইন বলেন, আমি দীর্ঘ ১২ বছরের মধ্যে ২ টি জাতীয় নির্বাচনে পর্যবেক্ষন কার্ড পেয়েছি এবং একাধিক জাতীয় পত্র পত্রিকায় কাজ করেছি এবার কি কারনে আমাকে বাতিল করেছে তা নিশ্চিত করেনি তারা।
এ-বিষয়ক দৈনিক জনবাণী পত্রিকার ইন্দুরকানী প্রতিনিধি ও ইন্দুরকানী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জানান অনেক পেশাদার সাংবাদিকদের কার্ড দেওয়া হয়নি কি কারনে কার্ড দেয়নি বিষয়টি নিশ্চিত না
