ধানের শীষ ফিরে আসলে আবারও মানিকগঞ্জে উন্নয়ন হবে-আফরোজা খানম রিতা।

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।

বিগত ক্ষমতাসীন দল থাকাকালীন মানিকগঞ্জে তেমন কোন উন্নয়ন হয়নি,শুধু লুটপাট আর দখলদারিত্ব সহ সাধারন মানুষকে হয়রানি করা হয়েছে এমনটি মন্তব্য করেন মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা।

তিনি বলেছেন, মানিকগঞ্জ ঢাকার এতো কাছে থেকেও তেমন কোন উন্নয়ন হয়নি।

স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য একটা ভাল মাঠ নাই এবং নেই কোন সরকারি বিশ্ববিদ্যালয় নাই।
আমাদের সন্তানদের অন্য জায়গায় যেতে হয় হাইয়ার এডুকেশনের জন্য।

আমরা চাই এই মানিকগঞ্জ যেন এমন একটা মডেল জেলা হয় যেখানে সারা বাংলাদেশ তাকিয়ে থাকবে। আমাদের যদি ইচ্ছা থাকে আল্লাহ নিশ্চয়ই আমাদের স্বপ্ন পূরণ করবে।

গত সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি এ্যাড. আ ফ ম নূরতাজ আলম বাহার এর সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড. জামিলুর রশিদ খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মোতালেব হোসেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী আব্দুল হান্নান মৃধা, সদস্য মোশাররফ হোসেন শিকদার,সদস্য আব্দুল হক, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড. জিন্নাহ খান, সদস্য সচিব রাকিবুর রহমান রাকিব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব প্রমুখ।

এ ছাড়াও জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply