খাঞ্জাপুরে বিএনপির নির্বাচনী প্রচার ও পথসভা ধানের শীষে ভোট চান জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচার ও পথসভা করেছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড থেকে শুরু করে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ধারাবাহিক পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির নেতা ও ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদার, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেতারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পথসভা ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply