আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রতিনিধি:
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় গৌরনদী উপজেলার শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় আঃ বর মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা বিএনপির প্রধান লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য এস এম মনিরুজ্জামান সরদার। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এজন্য তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু এবং বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর। তারা বলেন, দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করতে হবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এডভোকেট তমাল বিশ্বাস, গৌরনদী উপজেলা যুবদল নেতা মোঃ খোকন ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন আঃ ছওয়ার হাওলাদার, মোঃ মজিবর হাওলাদার, নুরুল হক হাওলাদার, মোঃ আতিকুর রহমান হাওলাদার, মোঃ সোহাগ সরদারসহ অনেকে।
সভা সঞ্চালনা করেন মোঃ জাকির মিয়া। বক্তৃতা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করেন।
