গৌরনদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় গৌরনদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাত বাদ এশা গৌরনদী উপজেলার বড় কসবা পূর্ব পাড়া সামাজিক মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বড় কসবা পূর্ব পাড়া সামাজিক মসজিদ কমিটি।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, ২নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ এনায়েত খান, ২নং ওয়ার্ড সাবেক বিএনপি সভাপতি মোঃ মন্টু খান, উপজেলা যুবদল নেতা মোঃ আরিফুল ইসলাম মিঠু, পৌর যুবদল নেতা নুরুউদ্দিন বুদ্ধি, বদরুজ্জামান বদু খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লিরা।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মরহুমা নেত্রীর জাতীয় কল্যানে অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।